দেশের তিনটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্বীয় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রত্যাহারকৃত এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :