সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হচ্ছেন আমতলীর তরুণ কনটেন্ট ক্রিয়েটর

মিথুন কর্মকার , আমতলী (বরগুনা) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হচ্ছেন আমতলীর তরুণ কনটেন্ট ক্রিয়েটর

ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৈরি কনটেন্টের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছেন বরগুনার আমতলীর তরুণ কনটেন্ট ক্রিয়েটর রাহাত খান। টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছোট নবাব’ নামে পরিচিত এই তরুণের অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ৭ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। ফ্যাশন, লাইফস্টাইল, বিনোদন ও মোটিভেশনাল কনটেন্ট নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করছেন রাহাত। অল্প সময়ের মধ্যেই তার তৈরি বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিওতে মিলছে হাজারো ভিউ, লাইক ও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া। এর মাধ্যমে আমতলীসহ বরগুনার তরুণদের মাঝেও তিনি পরিচিতি লাভ করেছেন।

রাহাত খান বলেন, “আমি চাই, আমার ভিডিওর মাধ্যমে আমতলীর তরুণরা অনুপ্রেরণা পাক। তারা নিজেদের স্বপ্নকে বড় করে দেখুক এবং পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাক।স্থানীয় তরুণরা জানান, আমতলীর একজন তরুণ হিসেবে রাহাতের এমন সাফল্য তাদেরও উৎসাহিত করছে। তাদের মতে, সঠিক পরিকল্পনা, সৃজনশীলতা ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে প্রত্যন্ত এলাকার তরুণরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করতে পারেন।

রাহাত খান জানান, ভবিষ্যতে আরও নতুন ও মানসম্মত কনটেন্ট তৈরির পাশাপাশি বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। দর্শকদের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তিনি আরও এগিয়ে যেতে চান।

Link copied!