ফুলবাড়ীয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৯:০৮ পিএম

ফুলবাড়ীয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

ফাইল ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এতে ফুলবাড়ীয়ার বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহন করলে জিপিএ ফাইভ অর্জনকারীদের অভ্যর্থনা জানায় শিবির। এতে অংশ নিয়ে উচ্ছ্বস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন বলেন, আগামী দিনে দেশের কল্যাণে নিজেদের নৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে।প্রধান মেহমানের বক্তব্যে জেলা শিবিরের সভাপতি জোবায়ের আল মাহমুদ বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির।

উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আলাউদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী এসএম শাহজাহান, অগ্নিবীণা কোচিং সেন্টারের পরিচালক আশরাফুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দরা।

সংবর্ধনায় পলাশতলীর শারীরিক প্রতিবন্ধী ইয়াসার ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের প্রায় ২ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পবিত্র আল কুরআন, বিশেষ ক্রেষ্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

Link copied!