আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:২৫ এএম

আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ

ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ২ পুলিশ সদস্য। ​শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার শিকার ওই দুই পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক আলন চন্দ্র বর্মন ও কনস্টেবল সজল চন্দ্র। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে ​জানা গেছে, হাতীবান্ধা থানায় দায়ের করা ​ছাগল চুরির এক মামলায় আসামি ফিরোজ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করতে যান চার পুলিশ সদস্য। জুমার নামাজের পর অভিযুক্ত ফিরোজ হোসেনকে গ্রেফতার করলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে আসামিপক্ষের লোকজনের বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।

অভিযোগকারী লাইজু মিয়া বলেন, ফিরোজ হোসেন আমার একটি ছাগল চুরি করে। এতে আমি হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিই। আজ (শুক্রবার) দুপুরে সেই মামলার আসামি ফিরোজ হোসেনকে ধরতে গেলে ফিরোজের পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

​স্থানীয় বাসিন্দা লাভলু হোসেন বলেন, আজ জুমার নামাজের পর ছাগল চুরির মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আসামির লোকজন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

​এ বিষয়ে জানতে হাতীবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কলটি রিসিভ হয়নি।

Link copied!