ভূমি সেবায় বিশেষ অবদান, কাজের স্বচ্ছতা এবং নাগরিক সেবা সহজীকরণের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ অর্থবছরে সেরা ভূমি সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন আশুলিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও উদ্ভাবনী ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় এবং সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে তাঁর উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে মোঃ আবুল কালাম আজাদ জানান, এই স্বীকৃতি তাঁর কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক সেবা প্রদানে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর এই সাফল্যে সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :