শিবালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৬ পিএম

শিবালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফাইল ফটো

মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিপাদ্য বিষয় ছিল ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা বিএনপি র‌্যালী ও আলোচনা সভাসহ দিন ব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। এর মধ্যে সকালে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন, বেলা পোনে ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‌্যালীটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে বিএনপি কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বণাঢ্য এ র‌্যালীতে নের্তৃত্ত দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষকদল সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদল আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া শিবালয় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও যুবদল, সেচ্ছাসেবক, কৃষকদল, মহিলাদল ও ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ সংগঠণ আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন।

Link copied!