ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রনি ইসলাম , বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১২ পিএম

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফাইল ফটো

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাকে মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করা হয়। মন্দিরের নান্দনিক কারুকাজেরও প্রশংসা করেন তিনি।পরে তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের ইতিহাস ও প্রাচীন কারুকার্যের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলার ইউএনও মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংস।

সিয়াম সরিষা
Link copied!