দশমিনায় বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে,সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ

মোঃ নুর নবী , দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম

দশমিনায় বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে,সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ

ফাইল ফটো

পটুয়াখালী-৩ আসনের গলাচিপা দশমিনা উপজেলা বিএনপিকে ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক বিএনপি নেতারা দাবী করেছেন। আজ বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলার সদর রোডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এদাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহ সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাষ্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস প্রমূখ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরো বলা হয়, গতকাল গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ন মিছিলে আওয়ামী ফেসিষ্ট থেকে আগত গনঅধিকার পরিষদের নামে সন্ত্রাসী বাহীনি দফায় দফায় হামলা চালিয়ে অনেক বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের আহত করেছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দশমিনা গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি কুচক্রি মহলের হাতে চলে যাওয়ায় তারা দলকে ব্যাবহার করে বিভিন্ন ধরনের লুটপাট,চর দখল, জমি দখল, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন সহ সরকারী টিউবয়েল বরাদ্দ দিয়ে সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। লিখিত বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে অতি দ্রুত হাসান মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার ও দশমিনা গলাচিপায় ত্যাগি নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবী জানানো হয়।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব শাহ আলম শানু জানান, তারা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন, বরং তারা গত ৫ আগষ্টের পর থেকে ধারাবাহিক ভাবে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করেছেন যার কারনে সতন্ত্র প্রার্থি হাসান মামুন পরাজিত হয়েছেন। তিনি বলেন, যারা জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিদ্রহী প্রার্থির পক্ষ নিয়েছেন তারা দলের কেউ না। এসব অভিযোগের বিষয়ে উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, গনঅধিকার পরিষদ বিএনপির শরিক দল বিএনপির সাথে আমাদের কোন বিরোধ নাই। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। 

সিয়াম সরিষা
Link copied!