ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর দক্ষিণ পাড়ায় সৌদি প্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিক্সাচালক তাজউদ্দীন মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতের দিকে সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টা পেতে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতবাড়ির আসবাবপত্র, মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভুক্তভোগী তাইজুদ্দিন বলেন, আমার আমি একজন রিক্সাচালক আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি আগুনে পুড়ে আমার এবং আমার ছোট ভাইয়ের ঘরও আসবাবপত্র ছাই হয়ে গেছে,এমনকি ঘরের খাবারের চাউলও পুড়ে গেছে । এখন আমার কোন কিছু নাই সরকার যদি এই অবস্থায় আমার সহযোগিতা করে অন্তত আমার পরিবার নিয়ে চলতে পারব।
এবিষয়ে সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দুটি পরিবারের ঘর রাতের অন্ধকারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে পুড়ে গেছে। এই মুহূর্তে তাদের খাবারের চাল টুকুও নেই তাদেরকে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে হয়তো মাথা গোজার ঠাই পাবে। এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের মুঠোফোনে বলেন, রাতে খবর পেয়ে আমরা সোনারামপুর গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তবে দুটিঘর এবং ভিতরে রক্ষিত মালামাল সহ সম্পন্ন পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে নিশ্চিত বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন :