মোঃ বাবুল, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান চালায়। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, যা সর্বমোট ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ৫২২ বোতল এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :