মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

লোহাগাড়ায় ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

লোহাগাড়ায় ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

ঢিলেঢালা

এম, দলিলুর রহমান, লোহাগাড়া (চট্টগ্রাম) : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা শহর অংশে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।   ২৯ অক্টোবর রোববার ১২ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা শহরের বিভিন্ন অংশে ঘুরে দেখা যায় সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা চলতে দেখা গেলেও চট্টগ্রাম শহর কিংবা কক্সবাজার শহর থেকে কোন ধরণের দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।

আরও পড়ুন: মাঠে র‌্যাবের ২৪৬ টহল টিম

লোহাগাড়া শহরে রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কিংবা আওয়ামী লীগ কোন দলকেই শহরের কোথাও হরতালের পক্ষে বিপক্ষে দেখা যায়নি, তবে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে জোরালো সতর্কাবস্থান লক্ষ্য করা গেছে। মহাসড়কের লোহাগাড়া অংশে বিভিন্ন পয়েন্টে যেমন পদুয়া স্টেশন, ঠাকুরদীঘি স্টেশন, চুনতি স্টেশন, আধুনগর স্টেশন ও লোহাগাড়া সদর স্টেশনে থানার বিশেষ বিশেষ টিম সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে।

হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে  লোহাগাড়া শহরের মটর স্টেশনে পুলিশ বক্সের সামনে লোহাগাড়া থানার এসআই পারভেজ’র নেতৃত্বে এসআই আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অবস্থান নিতে দেখা গেছে।

হরতালে সহিংসতা প্রতিরোধে তাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এসআই মো: পারভেজ প্রতিদিনের কাগজকে বলেন আমরা সকাল থেকে ওসি রাশেদুল ইসলাম এর নির্দেশনায় এখানে অবস্থান করছি, হরতালকে কেন্দ্র করে যে কেউ যে কোন ধরনের সহিংসতা করতে চাইলে জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে  আমরা সবসময় প্রস্তুত আছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |