মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
চট্টগ্রাম অফিসঃ এবিষয়টি নিশ্চিত করেছেন ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টর্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-৮৪/২৪,মূলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুউদ্দিন, এসআই (নিরস্ত্র)/মাইকেল বনিক, এএসআই (নিঃ)/ নূর ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বান্দরবান
বাস টার্মিনাল ট্যানেলের দক্ষিণ পাশ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামী-মোঃ জাকির হোসেন (৪৬) কে ২২০ (দুইশত বিশ) পিচ লালচে-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট যার মূল্য অনুমান ৬৬,০০০/- (ছেষট্টি হাজার) টাকা সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ০৬, এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।