মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ওসমান হোসেন , কর্ণফুলী: কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়। ৩ জুন(সোমবার) বিকাল ৫ ঘটিকায় ঐতিহ্যবাহী আবদুল জলিল চৌধুরী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আইয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ বনাম আব্দুল জলিল চৌধুরী কলেজ। ফাইনালে খেলায় আবদুল জলিল চৌধুরী কলেজ ৪-০ গোলের ব্যবধানে আইয়ুব বিবি কলেজকে পরাজিত করে আবদুল জলিল চৌধুরী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা,মাসুমা জান্নাত’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী।আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পিযুষ কুমার চৌধুরী, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলাম,জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক চৌধুরী,কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ জহির হোসেন পিপিএম বার, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা ড.বাবুল চন্দ্র নাথ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার, আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন টিপু ও স্থানীয় ক্রীড়া সংগঠক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা যুব ক্রীড়া অধিদপ্তরে কোন কর্মকর্তা কে উপস্থিত দেখা যাইনি। উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে উপস্থিত না থাকায় দর্শকরা বিভিন্ন মন্তব্য করতে দেখা যাই।