মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
আবুল হাসনাত মিনহাজ: দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছে হেডকোয়ারটার্স।এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে মোহাম্মদ মনির হোসেন নামে এক পুলিশ সদস্য তার ইউনিফর্মে কর্মস্থলে যোগদান করেন সিএমপিতে।মোহাম্মদ মনির হোসেন সাবেক সেকেন্ড অফিসার আকবরশাহ থানা ও বাকলিয়া থানা পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতেন।বর্তমানে তিনি পুলিশ পরিদর্শক ( নিঃ) পিবিআই চট্টগ্রাম জেলাতে কর্মরত্ব রয়েছেন। বিকালে নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে জিইসি মোড় হয়ে দামপাড়া পুলিশ লাইন পর্যন্ত আসেন তার ইউনিফর্মে।যাত্রাপথে এই পুলিশকে জনগণ সহ ছাত্রছাত্ররী সহযোগিতা করে স্বাগত জানান।
পুলিশ পরিদর্শক ( নিঃ) পিবিআই চট্টগ্রাম জেলা মোহাম্মদ মনির হোসেন দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের আহবানে সাড়া দিয়ে আমি আমার কর্মস্থলে যোগদান ও জনগণের সেবা নিশ্চিত করনের জন্য ফুল ইউনিফর্মে আসি।বর্তমান পরিস্থিতিতে পুলিশ বিহীন নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর পর দেশে বিজয়ী ঘোষণা করেন ছাত্রজনতা সহ নানা প্রেশার মানুষ।এটিকে লক্ষ্য করে একটি মহল আমাদের দেশের সম্পদ নস্ট করে এবং জনমনে পুলিশ উপর আক্রমণ সহ নানা পরিস্থিতি আংতক সৃষ্টি করে।
তিনি আরও বলেন,গত কয়েকদিন সারা দেশে পুলিশ সদস্যরা দৃশ্যত মাঠে নেই। এতে করে প্রত্যেকটি গ্রাম-বাংলায় মারামারি-হানাহানি ও ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটে চলেছে। পুলিশ এ সমাজের অপরিহার্য অংশ। দেশে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মধ্যে ভয় বিরাজ করছে। এই ভয় কাটাতে হবে। এর জন্য নাগরিক সমাজসহ সবাইকে আমাদের পুলিশকে সহযোগিতা করতে হবে।
পরিস্থিতি ছিলো অন্য রকম আমাদের দোষ থাকলে তা মুছে পেলে আমরা নতুন ভাবে জনগণের সেবা প্রধান করতে চাই।আমরা কাউকে দোষারোপ করছিনা যা হবার হয়ে গেছে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আবার আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। সংঘাত কখনো সমাধান নয়,আমরা যদি একে উপরের উপর মানবতা না দেখায় তাহলে দেশ এগিয়ে যাবেনা। দেশকে এগিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।আমি আমার সকল সহকর্মী ভাইদেরকে অনুরোধ জানায় যার যার কর্মস্থলে ফিরে আসুন। আমরা জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলে তুলবো বাংলাদেশ পুলিশকে।ছাত্র -ছাত্রী ভাই বোনরা আমাদের পাশে আছেন।” যাত্রাপথে এই পুলিশ সদস্যকে সহযোগিতা করনে এবং ফুল দিয়ে স্বাগত জানান সাধারন মানুষ।
হাববিুর রহমান নামে এক প্রাইমারি শিক্ষক দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, ” চট্টগ্রামে মোহাম্মদ মনির হোসেন নামে এক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করায় আমরা খুশি হয়েছি।ধন্যবাদ জানায় এবং তার মতো সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে পুলিশ বাহিনীদের যার যার কর্মস্থলে ফিরে আসার আহবান জানায়।দেশ আবার নতুন করে স্বাধীন করেছে আমাদের ছাত্ররা। দেশ স্বাধীন এর চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সরকার পদত্যাগের পর দেশে আবার বিজয় অর্জন করে আনন্দ উল্লাসে ভরে উঠে পুরো দেশ। একদিকে উল্লাস চলছে সেইসুবাদে কিছু ডাকাত দল দেশের সম্পদ নস্ট করে লুটপাট চালায় যাতে সেইটি আমাদের সন্তানদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা সেটি হতে দিবোনা।আজকে চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তা তার কর্মস্থলে ফিরে আসে আমরা দেশের সকল পুলিশদের এই মনির হোসেন ভাইএর মতো দেশের প্রতিটা থানায় এবং যার যার কর্মস্থলে ফিরে আসে সেই আহবান জানায়।দেশ আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে।সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না যদি থানা পুলিশ না থাকে। তাই আমাদের পুলিশদের সহযোগিতা করতে হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী হাসনাত দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, ”আমরা আবার নতুন করে স্বাধীন করেছি দেশ।আমাদের এই অর্জনকে নস্ট করা যাবেনা। পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে,সজাগ থাকবে হবে।সাধারণ মানুষের নিরাপত্তা দরকার আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখছি দেশের বিভিন্ন জায়গায় থানা পুলিশ সদস্য না থাকায় মানুষের বাড়িতে হামলা করে লুটপাট চালাচ্ছে।আমরা তা করতে দিবো না। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের কর্মস্থলে ফিরে আসবেন আমরা তাদের সহযোগিতা করবো।”
আরেক শিক্ষাথী বলেন, ”পুলিশ বাহিনীকে জনবান্ধব হতে হবে‘জনগণের বন্ধু’ হয়ে কাজ করবে তারা। বর্তমান পুলিশ ও অতীতের পুলিশ এক হওয়া যাবেনা।যেদিন জনগণ নিজে থেকে বলবে, ‘পুলিশ আমাদের বন্ধু’ সেদিনই বলা যাবে— বাংলাদেশ পুলিশ, জনবান্ধব পুলিশ। আমরা পুলিশ কে দোষারোপ করছি না,কারণ তারা উপরের নির্দেশনায় ছাত্রদের বুকে আঘাত করছ।আমরা সকলে মিলেমিশে কাজে নামবো আমরা জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশদের সহযোগিতা করবো।ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানায় মনির হোসেন নামে পুলিশ কর্মকর্তা কে তিনি প্রথম কর্মস্থলে যোগদান করেন চট্টগ্রামে।”
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর জানায়, কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে। সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।”