সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
=মনসুর আলম মুন্না ,কক্সবাজার: বহুল আলোচিত সমালোচিত কক্সবাজারের আওয়ামীলীগ নেতা মাসেদুল হক রাশেদকে অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার কক্সবাজার সদর আদালত মেজিস্ট্রেট এই আদেশ দেন। আদালতি কার্যক্রম শেষে বিকাল চারটায় কারাগারে প্রেরণ করা হয় এই আওয়ামীলীগ নেতাকে। কিন্তু আওয়ামী লীগের নেতা রাশেদকে আদালতে তুলা হলে আদালত প্রাঙ্গণে পুরোটাই ছিল রাসেদ সমর্থক এবং ভক্ত অনুরাগীদের প্রতিবাদের দখলে। মুক্তি চাই মুক্তি চাই বলে পুরো আদালতপাড়া টি দখলে নিয়েছিল রাশেদ ভক্তরা।
এর আগে মঙ্গলবার কক্সবাজার আওয়ামীলীগ নেতা মাশেদুল হক রাশেদকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব ১৫। গ্রেফতারকৃত এই আওয়ামী লীগ নেতার কোন মামলার খুঁজ না পেলেও তবে অজ্ঞাতনামা তিনটি মামলায় তাকে পরোয়ানা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান আদালতে অবস্থান নেয়া তার পক্ষের আইনজীবীরা ।
এদিকে রাশেদের মুক্তি চাই মুক্তি চাই বলে নারী-পুরুষ মিলে কান্না জড়িত কন্ঠে অনেকেই দাবী করেন রাশেদ আওয়ামী লীগ করলেও কোন মানুষের ক্ষতি করেনি। নিরহ মানুষের পক্ষে ছিল তার অবস্থান। সবসময় উদার মনের মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করেন। তবে সরকারের পঠ পরিবর্তনের ফলে এমন কান্ডে আওয়ামী লীগ নেতারা এখন মাথা গুঁজার ঠাই পাচ্ছেনা।