মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রান্নার সময় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

রান্নার সময় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

কেরানীগঞ্জে একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধ ছয় জন হলেন, শাহাদাত হোসেন (২০), ইয়াসিন ( ১২ ), সোনিয়া (২৬ ), মরিয়ম (৮), বেগম ( ৬০), ইদুনি বেগম (৫০)। রফিকুল ইসলাম নামে দগ্ধদের এক স্বজন বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে ইদুনি বেগম রান্না ঘরে চুলা জ্বালানোর জন‌্য দিয়াশলায়ের কাঠি জ্বালানে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ছয় জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেরানীগঞ্জের মান্দাইলে অগ্নিদগ্ধ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |