বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
জাহিদুর রহমান আকাশ :
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)পিয়াস চন্দ্র দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন রুনু,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ কামাল পারভেজ,থানার উপ-পরিদর্শক(এসআই)আক্তার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো.ইউনুস, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন,চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ,চরকাঁকড়া ইউপি সচিব মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আজিজুল হক, মুফতি মোহাম্মদ হাফিজুল্লাহ প্রমুখ।
সভায় সমাজের পীর মশায়েখ, আলেম-ওলামা,সনাতনীধর্মের সাধু-পুরোহিতরা সহ বিভিন্ন ধর্মীয় নেতা সহ বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি,ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।