পরে তার স্বীকারোক্তি মোতাবেক কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে রবিবার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুর বশর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল ও ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।