বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ভেজাল মুক্ত ওষুধ মার্কেট ঘোষনার লক্ষ্যে  বিসিডিএস 

ভেজাল মুক্ত ওষুধ মার্কেট ঘোষনার লক্ষ্যে  বিসিডিএস 

গাজী মাসুদ রানা, ফেনী
বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি পরশুরাম উপজেলা শাখা পরশুরাম বাজার কে ভেজাল মুক্ত ঔষধ মার্কেট ঘোষনার লক্ষ্য কাজ করে যাচ্ছে।
 বিসিডিএস পরশুরাম উপজেলা শাখার সভাপতি একরামুল হক চৌধুরী পিয়াস প্রতিদিনের কাগজ কে জানান,পরশুরাম বাজারে মোট ৬০টি ফার্মেসীর মধ্যে শতকরা ৯৫%   ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হয়ে আসছে।
সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, ভেজাল মুক্ত ঔষধ মার্কেট ঘোষনা আমাদের দীর্ঘ দিনের পরিকল্পনা। সে লক্ষ্যে আমাদের সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিজিশিয়ান সেম্পল বিক্রি না করা, মেয়াদ উত্তির্ন ঔষধ তাকে না রেখে নির্দিষ্ট বাক্সে রাখা এবং ফুড প্রোডাক্ট দোকানে বিক্রি করা হতে বিরত থাকা।
সমিতির আরেক সহ – সভাপতি আবদুল হালিম জানান ফেনী জেলার মধ্যে আমাদের পরশুরাম বাজারকে সর্ব প্রথম ভেজাল মুক্ত ঔষধ মার্কেট ঘোষনার দাবি জানানো হয় এবং দীর্ঘ দিন সমিতি প্রতিটি দোকানে ড্রাগ লাইসেন্স এ সহায়তা প্রদান সহ নিয়ম অনুযায়ী ব্যবসা করার যাবতীয় নিয়ম সবাইকে নোটিশ এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান জেলা কমিটির সার্বিক সহযোগিতায় বিসিডিএস পরশুরাম উপজেলা শাখা দৃষ্টান্ত হয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
ইতিমধ্যে ভেজালমুক্ত ঔষধ মার্কেট ঘোষনার জন্যে আমাদের সমিতি ৮০% কাজের অগ্রগতি করে রেখেছি। বিসিডিএস এর কেন্দ্রিয় কমিটির পরিচালক ও জেলা কমিটির সভাপতি, নাসির উদ্দীন আহম্মেদ মিলন ও সাধারণ সম্পাদক বাবু পুলিন কুমার দেব নাথ  ও ফেনী জেলা ঔষধ তত্ত্বাবোধায়ক প্রিয়াংকা দাস গুপ্তার সার্বিক দিক নির্দেশনায় পরশুরাম বাজার কে ভেজাল মুক্ত ঔষধ মার্কেট ঘোষনা যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেই জাকযমক অনুষ্ঠানের মাধ্যমে  পরশুরাম বাজার কে ভেজাল মুক্ত ঔষধ মার্কেট ঘোষনা দেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |