দেওয়ান নাঈম,হালুয়াঘাট:
নির্মানের প্রায় চার বছর পর হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভার্চ্যুয়ালি শুভ উদ্বোধন করা হয়েছে। ভবনটি উদ্বোধন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও পৌর মেয়র মো.খাইরুল আলম ভূঞা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন ফকির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার
ডাঃ তারেক আহমেদ, উপজেলা প্রকৌশলী মো.মাহফুজুর রহমান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো.শাহীনুজ্জামান খান,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া,ওয়ারিছ উদ্দিন সুমন,মো.সামাদুল ইসলাম প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিয়েনের মুক্তিযোদ্ধাগণ, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার বর্গ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ,উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন