বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় ডি শ্রেণীভুক্ত  বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ডি শ্রেণীভুক্ত  বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

মো.আল আমিনঃ 
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘ডি’ শ্রেণিভুক্ত (১%-১৯% পঙ্গুত্বধারী) বীর মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা সংক্রান্ত’ তথ্যাদি যাচাই-বাছাই কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ব্যক্তিদের মতে এই প্রথম একজন মন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হল। এতে ৩৬ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তথ্য যাচাই এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদে সমবেত হতে থাকে। বিকাল ৪.৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদে পৌঁছলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম। উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |