বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
মোঃ রুবেল, ময়মনসিংহঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২৮ সেপ্টেম্বর ২০২২ইং সকালে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, পিপিএম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান(হেড কোয়ার্টার), অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির (সদর সার্কেল), কোতোয়ালী মডেল থানা’র ওসি শাহ কামাল আকন্দ, ১ং ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন, ২ং ফাঁড়ি ইনচার্জ মাহবুবুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।