মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় অভিযোগ দিতে বাধা

নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় অভিযোগ দিতে বাধা

সাইফুল ইসলাম, নান্দাইল:

নান্দাইলে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার খারুয়া গ্রামের একটি জঙ্গলে নিয়ে একই গ্রামের বাসিন্দা আব্দুল ছোবানের ছেলে সুমন (বেকার সুমন) ও খোরশেদ আলমের ছেলে আমান উল্লাহ ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। জানা যায়, শুক্রবার বিকালে সুমন মিয়া ও আমান উল্লাহ্ ওই নারীকে ভালুকা থেকে মোটরসাইকেলে নান্দাইলের খারুয়া গ্রামে নিয়ে আসে।

পরে রাতে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে দেওয়ানগঞ্জ বাজারের কালী মন্দিরে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা রাতে ওই নারীকে বাজারে ঘোরাফেরা করতে দেখে তার সঙ্গে কথা বললে তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে জানান? পরে ওই নারীর বাবার সঙ্গে কথা বলে স্থানীয় দুই সাংবাদিক তাদের জিম্মায় নিয়ে যান। শনিবার বিকালে ভালুকা থেকে প্রতিবন্ধী নারীর বাবা নান্দাইল মডেল থানায় ধর্ষণের অভিযোগ করতে যান।

এ সময় থানা ফটকেই একটি প্রভাবশালী মহলের বাধায় তিনি থানায় অভিযোগ না করে বাড়ি ফিরে আসেন। ফেসবুকে দুই ধর্ষকের ছবিসহ ঘটনাটি ভাইরাল হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |