মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী খেলা ২২ জানুয়ারি

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী খেলা ২২ জানুয়ারি

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আখতারুজ্জামান চৌধুরী (বাবু) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় উদ্বোধনী খেলা শাহ আমানত সেতু এলাকার (টোল প্লাজা) মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সংস্থা ও ক্লাবের ১৬টি দল নিচ্ছে।

দ্বৈত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ক বিভাগ, শাহ্ আমানত তৃতীয় সেতু টোল প্লাজা বনাম শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব।  খ বিভাগ  বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম আমেনা রহমান স্মৃতি সংসদ। গ বিভাগ, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম জাগরণী সংঘ স্পোর্টস ক্লাব। ঘ  বিভাগ, জেন্টাল বয়েস ক্রীড়া সংঘ বনাম রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব। একক অংশ নিচ্ছে ক  বিভাগ, কালের কণ্ঠ শুভ সংঘ বনাম চরলক্ষ্যা ফুটবল একাডেমি। খ বিভাগ, বড়উঠান ফুটবল একাডেমি বনাম জুলধা-মাতব্বর সমিতি। গ বিভাগ, শাহ্ অহিদিয়া ফাউন্ডেশন বনাম মুক্ত বিহঙ্গ ক্লাব। ঘ বিভাগ, চরলক্ষ্যা শেখ রাসেল স্মৃতি সংসদ বনাম আজিম হাকিম স্কুল এন্ড কলেজ।

এ উপলক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রতিনিধিদের খেলার নীতিমালা সম্পর্কে অবহিতকরণ, লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ, খেলার সময়সূচি প্রণয়ন ও রেফারিদের নির্দেশনা দেওয়া হয়।

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম হকের সঞ্চালনায় বক্তব্য দেন টুনামেন্টে কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ মেম্বার সহ টুনামেন্টে অংশ গ্রহণ কারী টিম ম্যানেজার,খেলোয়াড় প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |