বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার সাজাপ্রাপ্ত ডাকাত: আশুলিয়ায় গ্রেপ্তার

কুষ্টিয়ার সাজাপ্রাপ্ত ডাকাত: আশুলিয়ায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার বাইপাইলে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাম-পরিচয় গোপন রেখে বাসের টিকিট কাউন্টারে কাজ করে আসছিলেন,অবশেষে এপিবিএনের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে দীর্ঘ ১২ বছর পর গ্রেপ্তার।
বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া মডেল থানার পুলিশের একটি দল আশুলিয়া থানা থেকে আসামি রাফিকে নিয়ে যায়। এর আগে গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে আশুলিয়ার বাইপাইলের একটি পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামীরা হলো- রফিকুল ইসলাম ওরফে রাফি (৪০)পিতা মো: মতিয়ার মিয়া গ্রাম  রানা কোরিয়া,থানা মিরপুর,জেলা কুষ্টিয়া।
উক্ত বিষয়ে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক দীপক চন্দ্র পাল এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে জানান, রফিকুল ইসলাম ওরফে রাফি ২০১১ সালের কুষ্টিয়া মডেল থানার জিআর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে পরিচয় গোপন করে দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বাইপাইলে বাসের টিকিট কাউন্টারে কাজ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, ২০১১ সালে ডাকাতি মামলার ঘটনায় আদালত রফিকুল ইসলাম ওরফে রাফি’র বিরুদ্ধে তিন বছরের সাজা দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |