মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

রংপুর ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

রংপুর ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

বেলায়েত হোসেন বাব,রংপুর
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

 

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আগ আকুটিয়া এলাকার রফিকুল ইসলাম ওরফে উজ্জল মাস্টার এর ছেলে মোঃ রতন মোল্যা ওরফে বাবু (২৮) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পূব্র্ থেকে ভিকটিমের সাথে আসামী মোঃ রতন মোল্যা ওরফে বাবু বিভিন্নভাবে ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

 

পরবর্তীতে, আসামী মোঃ রতন মোল্যা ওরফে বাবু ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন আগ আকুটিয়া সাকিনস্থ বাদীর নিজ বাসস্থানের রান্না ঘরে রাত অনুমান ০১:০০ ঘটিকায় জোর পূর্ব্ক ধর্ষণ করতে থাকে। ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ধর্ষণরত অবস্থায় আসামী’কে দেখে ফেললে আসামী কৌশলে পালিয়ে যায়।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। উক্ত পলাতক আসামী মোঃ রতন মোল্যা ওরফে বাবু (২৮)’কে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী অফিসার র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল, বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্য উপাত্ত গুলো বিবেচনায় এনে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ মাচ্র্ ২০২৩ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় আসামী মো: রতন মোল্যা ওরফে বাবু’কে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন ভূমের কুঠি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণ করার কথা স্বীকার করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে জানায় । সে আরো জানায় যে, মেয়েটিকে বিয়ের প্রলোভনে সুযোগ বুঝে জোর পূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |