মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে প্রবাসীরা টার্গেট, র‍্যাবের সাড়াশি অভিযানে ১১ ডাকাত গ্রেপ্তার

শাহ আমানত বিমানবন্দরে প্রবাসীরা টার্গেট, র‍্যাবের সাড়াশি অভিযানে ১১ ডাকাত গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে ডাকাতচক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭ শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত থেকে রোববার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত একটানা নগরীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মুহাম্মদ জমির, কায়সার হামিদ, মুহাম্মদ রুবেল, ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান ও কিল্টন দে।

চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার রোববার এক সংবাদ সম্মেলনে জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত যাত্রীদের টার্গেট করে সর্বস্ব ছিনিয়ে নেয় একটি চক্র। এছাড়াও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাতিয়ে নিয়ে তা আটকে রেখে মোটা অংকের টাকা দাবি করে চক্রটি। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন রুটে চলাচলকারী চালকদের অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চক্রটি। এদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |