মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

রংপুরে ভুট্টাখেতে বস্তাবন্দী কবিরাজের মরদেহ উদ্ধার.

রংপুরে ভুট্টাখেতে বস্তাবন্দী কবিরাজের মরদেহ উদ্ধার.

বেলায়েত হোসেন বাবু,রংপুর : রংপুর সদরের লাহিড়ীর হাটে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় মন্দেল মিয়া (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার রায় জানান, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের লাহিড়ীর হাটের একটি ভুট্টাখেত থেকে মরদেহ পাওয়ার সংবাদ দেন স্থানীয়রা। পরে সেখানে গিয়ে পুলিশ একটি সাদা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দেওয়া তথ্যমতে ওই ব্যক্তির নাম মন্দেল মিয়া। তিনি ইশ্বরপুর সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি একজন পেশায় গ্রাম্য কবিরাজ। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি সুশান্ত কুমার বলেন, কে বা কারা তাকে হত্যা করে এভাবে বস্তাবন্দী করে রেখেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |