মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে’র উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে র্যালি শুরু হয়ে নগরীর জামালখান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে দুপুর বারোটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুবেল খান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দীন হোসেন দুলাল, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম ও প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার, টিভি ইউনিটের ডেপুটি চিফ তৌহিদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন- ‘আহবমান কাল ধরে শ্রমিক শ্রেণির সংগ্রাম চলে আসছে। তাদের এই সংগ্রাম চলবেই’। তিনি বলেন- ‘শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল। শ্রমিক শেণি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মালিকপক্ষ বিভাজন তৈরি করতে পারবে না’।
জীবনধারণে সাংবাদিকদের সংগ্রামের কথা তুলে ধরে মেয়র বলেন- ‘যুগে যুগে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ঐক্যের মধ্যে আলাদা শক্তি আছে। ঐক্য, সহমর্মিতা অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার’।
আলোচনা সভায় মে দিবস নিয়ে আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তিকুঞ্জের সদস্যরা আবৃত্তি ‘ক্ষুধা’ পরিবেশন করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সিইউজের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নির্বাহী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মোহাম্মদ আইয়ুব আলী, সিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ।
আরও ছিলেন- সিইউজের সদস্য দেব প্রসাদ দাশ দেবু, মাখন লাল সরকার, পঙ্কজ দস্তিদার, সুভাষ কারণ, রোকসারুল ইসলাম, মো. নুর উদ্দিন, তাপস বড়ুয়া রুমু, প্রদীপ কুমার শীল, মিহির কে চক্রবর্তী, মোহাম্মদ ফারুক, তুষার দেব, সান্টু কুমার দাশ, সাইদুল আজাদ, আবুল ফজল বাবুল, গোলাম মর্ত্তুজা, সুবল বড়ুয়া, রাহুল দাশ নয়ন, চম্পক চক্রবর্তী, যীশু রায় চৌধুরী, শাহরিয়ার হাসান, বিষু রায় চৌধুরী, কাজী মুনজুরুল ইসলাম, মোরশেদ আলম চৌধুরী, আহসান হাবিবুল আলম, মো. ফরিদ উদ্দিন, রনি দাশ, সহিদুল ইসলাম, ওমর ফারুক, সুরেশ কুমার দাশ, আজিজুল কদির, আবদুল হান্নান কাজল, বিশ্বজিৎ পাল, গোলাম সরওয়ার, চৌধুরী আহসান খুররম, অনুপম বড়ুয়া, কাঁকন দেব, কাউসার আলম, শফিকুল ইসলাম, হাসান উল্লাহ, কমল দাশ, শিহাব জিসান অনিক, শরীফুল ইসলাম রুকন, বাচ্চু বড়ুয়া, রুমন ভট্টাচার্য, ইমরান এমি, আসাদুজ্জামান লিমন, বাংলা টিভির রিপোর্টার বিপ্লব দে প্রমুখ