মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

জয়পুরহাটে পৃথক মামলায় স্ত্রী সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জয়পুরহাটে পৃথক মামলায় স্ত্রী সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জয়পুরহাটে পৃথক মামলায় স্ত্রী সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য স্ত্রী- সন্তানকে হত্যা সংক্রান্ত মামলার রায়ে আজ বৃহস্পতিবার স্বামী কে মৃত্যুদন্ড দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত হলেন, ক্ষেতলাল উপজেলার হাপানিয়া গ্রামের রেজাউল করিম ওরফে ভাদু। মামলার বিবরনে জানা যায়, ২০০৫ সালের ১৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার হাপানিয়া গ্রামের রেজাউল করিম ওরফে ভাদুর ছেলে রফিকুল (১০) তার নানার বাড়িতে গিয়ে জানায় তার মা অসুস্থ। খবর পেয়ে তার মামা মোজাহার আলী বোনের বাড়িতে এসে দেখেন তার বোন আঙ্গুরি বেগম (৪৫) কে জবাই করে ও ৫ বছরের ছোট শিশু ছেলে হিটলারকে বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে নাড়ি ভুরি বের করে হত্যা করে তার ভগ্নিপতি রেজাউল করিম ওরফে ভাদু পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মোজাহার আলী বাদী হয়ে ওই দিনই ক্ষেতলার থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি রেজাউল করিম ওরফে ভাদু, ইব্রাহিম ও লিলি বেগমের নামে ২০০৫ সালের ৯ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলাতে আরও বলা হয়, আসামী আলাউদ্দিন একই গ্রামের ইসমাইল হোসেনকে ফাঁসানোর জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে। দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে আলাউদ্দিনকে মৃত্যুদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে অপর দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাসের আদেশ দেন। ওই মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহন করেন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডঃ আবু তাহের সরদার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |