মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সাভারে পুলিশের অভিযানে জাল টাকার তৈরির মূল হতাসহ আটক ৩

সাভারে পুলিশের অভিযানে জাল টাকার তৈরির মূল হতাসহ আটক ৩

সাভারে পুলিশের অভিযানে জাল টাকার তৈরির মূল হতাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক সাভার : সাভার মডেল থানার বনগাঁও ইউনিয়নের সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাখাওয়াত হোসেন খানের মালিকানাধিন সাউথ বেঙ্গল এপারেলসের ভেতরে অভিযান চালিয়ে জাল টাকার তৈরির অভিযোগে ৩ জন-কে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ। বুধবার (২৪ মে) সকাল ১১টার সময় বনগাঁও এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান- পিপিএম (বার)। এসময় তিনি বলেন,সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাখাওয়াত হোসেন খানের মালিকানাধিন সাউথ বেঙ্গল এপারেলসের ভেতরে অভিযান চালিয়ে তাদের-কে আটক করা হয়।

এছাড়া আজ সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শানাক্ত করে ও একজন-কে আটক করে সাভার থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে সাভারের বনগাঁও এর সাধাপুর পুরানবাড়ি এলাকার ওই কারখানায় অভিযান করে। এরপর সম্পূর্ণ প্রস্তুত ৫০ লাখ নকল টাকা ও আরও প্রিন্ট অবস্থায় ৫০ লাখেরও বেশি টাকার সন্ধান পায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে কারখানার সব জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাও জড়িত আছে বলেও জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে কারখানাটিতে অভিযান শুরু করে পুলিশ৷

আটককৃত আসামি হলেন (১) সাখাওয়াত হোসেন খান (৪৫),পিতা জয়নাল আবেদীন খান,থানা মুলাদী,জেলা বরিশাল। (২) সুজন মিয়া (৩০) পিতা আল ইসলাম সরদার,থানা মুলাদী,জেলা বরিশাল। ৩/ নাজমুল হোসেন (২৪) পিতা মানিক মোল্লা। উক্ত বিষয়ে পুলিশ সুপার আরও বলেন,আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়,গার্মেন্টসটির অভ্যান্তরে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলা হয়। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে এই জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া স্থানীয় একাধিক ব্যক্তি জানান,দীর্ঘদিন থেকে কারখানাটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন খান নামের এক ব্যক্তি। তবে স্থানীয়দের কাছে কারখানাটি পোশাক কারখানা হিসেবেই বেশি পরিচিত। পোশাক কারখানার আড়ালে সেখানে জাল টাকার কারখানা রয়েছে তা আজ পুলিশের অভিযানের পর তারা জানতে পারে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |