মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

জামাল উদ্দীন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুস শুকুর আমানুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল আল মোহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমার জোয়ারদার এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভগের প্রভাষক তন্ময় সাহা জয়। জেলা কল্যাণের সভাপতি সাব্বির আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আব্দুল আল মোহিত বলেন, ’আজকের এই অনুষ্ঠানে সবার সাথে একত্রি হতে পেরে আমার অনেক ভালো লাগছে। নওগাঁ জেলা কল্যানে কাজ করার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে আরো আন্তরিক হতে হবে। ভালো করে পড়া শুনা করার মাধ্যমে ভালো রেজাল্ট করে নওগাঁ জেলাকে সব দিক দিয়ে সমৃদ্ধ করতে হবে। ছাত্রদের মান উন্নয়নের জন্য এক্যাডেমিক প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করতে হবে। গরিব শিক্ষার্থীদের অর্থিক সহযোগীতার জন্য যাকাত ফান্ড ব্যাবস্থা রাখতে হবে যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায়। জেলা কল্যাণের সভাপতি সাব্বির আহমদ বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ আমাদের প্রানের সংগঠন। সংগঠনটির সদস্যদের হাত ধরে এটি একদিন অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। তোমরা যারা নবাগত জুনিয়র এসেছে তোমাদের আমি একটি পরামর্শ দিতে চাই তোমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা করা। বিশ্ববিদ্যালয় হচ্ছে নিজেকে বিকাশিত করার অনেক বড় একটি জায়গায়। পড়াশোনার পাশাপাশি তোমরা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকবা। যা তোমাদের পরবর্তী জীবনের জন্য সহায়ক হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |