মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
পেকুয়া , কক্সবাজার প্রতিনিধি: পেকুয়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিলখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলন মেলা ও ডাক্তার ফরিদুল হকের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২৭ মে সকালে চট্টগ্রামের অভিজাত মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এই মিলন মেলা অনুষ্ঠিত হয়৷ এতে ৯০ ব্যাচের মেধাবী ছাত্র ডাক্তার মোহাম্মদ ফরিদুল হক চিকিৎসা ক্ষেত্রে এম,ডি(কার্ডিওলজি) ডিগ্রী অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবদুল মালেক, সিনিয়র শিক্ষক আব্দুল মোনাফ ও বর্তমান শিউবি’র সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম। এসএসসি ৯০ ব্যাচের মোহাম্মদ আজমগীরের সঞ্চালনায় অনেকে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন৷ স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের দিনটি আমাদের জন্য বিশেষ স্মরনীয় হয়ে থাকবে। তারা বলেন বন্ধুত্ব কখনো হারানোর নয়৷ এসময় শিউবি’র সকল শিক্ষকদের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ৯০ ব্যাচের আলাউদ্দিন, ডা: মোহাম্মদ ফরিদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ রুকন উদ্দিন, মোহাম্মদ রমিজ উদ্দিন , মোহাম্মদ রফিক উদ্দিন, মো:শাকের উল্লাহ, মো:নেজাম উদ্দিন, জাকারিয়া মোহাম্মদ ইয়াহিয়া হাছান , আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, মোঃ সরোয়ার উদ্দিন , জসিম উদ্দিন (১), জসিম উদ্দিন (২), পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ ইসমাইল, মোঃ ইব্রাহিম, মোহাম্মদ ইউসুফ, মিজবাহ উদ্দিন, শমসের শরিফী, বিপ্লব নাথ, মোহাম্মদ রশিদুল আলম, মোঃ শহীদুল ইসলাম, মোকাম্মেল হক, আশুতোষ নাথ ,মাহামুদা বেগম, শর্মিলা জন্নাত মেরী, শরমিন আক্তার। এই ছাড়াও মাহমুদা বেগমের স্বামী হাজী মীর মোহাম্মদ আজাদ, শর্মিলা জন্নাত মেরীর স্বামী হাজ্বী আবু বক্কর, ৯৩ ব্যাচের মোহাম্মদ বেলাল উদ্দিন , প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ ছলিম উল্লাহসহ আরো অনেকে।এই আয়োজনে সার্বিক সহযোগীতা করায় নাহার এগ্রো প্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও শিউবির ৯০ ব্যাচের মোহাম্মদ আলাউদ্দিনকে ধন্যবাদ জানান উপস্থিত বন্ধুরা।