মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ০৬ জন আটক

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ০৬ জন আটক

মোহরম আলী বাপ্পী, সীতাকুণ্ড : চ্ট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় রবিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়(০৬)জনকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন , একটি পিকআপ ভ্যানের মধ্যে চোরাই ডিজেল তৈল নিয়ে কিছু অভ্যাসগত চোর চট্টগ্রাম থেকে ঢাকা অভিমূখে রওয়ানা হয়েছে। উক্ত সংবাদটি পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির আইসি এসআই (নিঃ) মোঃ শামীউর রহমানকে ও সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন প্রদান করেন।

নির্দেশনা মোতাবেক বর্নিত অফিসার উক্ত স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে সন্দেহ জনক গাড়ী সমূহকে তল্লাশী করে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোঃ-ম-১১-১৯৮৬ গাড়ীটিকে বর্নিত অফিসার ও ফোর্সগণ থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এসআই শামীউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ তাদের ব্যবহৃত সরকারী গাড়ী দিয়ে উক্ত গাড়ীটিকে ধাওয়া করে বর্নিত গাড়ীটিকে সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর ইউপিস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর আটক করতে সক্ষম হন।

আটক পরবর্তীতে গাড়ীর ভিতরে থাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার হাবিবুর রহমানের পুত্র মোঃ আল আমিন (৩৭),একই স্থানের আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ রুবেল(২৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫),কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৃত রেজাউল করিমের পুত্র মোঃ সুমন(৩৪)কে গ্রেফতার করে।সাব-ইন্সপেক্টর পারসিত চাকমা ও সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন বাড়বকুন্ড এলাকায় অভিযান চালিয়ে সাতটি মামলার আসামী বাড়বকুন্ড ইউপিস্হ নডালিয়া গ্রামের শেখ আহম্মদের পুত্র ও যুবদলের সভাপতি মোঃ শাহেদ খানকে গ্রেফতার করা হয়।

এসআই মোঃ নাসির উদ্দিন ভূইয়া ও সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন সোনাইছড়ি ইউপিস্হ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলার আসামী অলিনগর এলাকায় মোঃ নাছির উদ্দিন তাহেরের পুত্র ও যুবদলের সদস্য আবদুল আরমানকে গ্রেফতার করা হয়।সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মেদ জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |