মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম, বোয়ালখালী: বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে নূর নাহার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |