বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কবরস্থানের জমির উপর নির্মাণাধীন বাড়ীর ছাদ

কবরস্থানের জমির উপর নির্মাণাধীন বাড়ীর ছাদ

কবরস্থানের জমির উপর নির্মাণাধীন বাড়ীর ছাদ

আশিকুর রহমান, গাজীপুর : গাজীপুর টঙ্গীর ৫১ নং ওয়ার্ড সাতাইশ খরতৈল বড় মসজিদ সংলগ্ন খরতৈল কবরস্থান রোডে টঙ্গী তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর ঠিকাদার লোকমানের বিরুদ্ধে  জোরপূর্বক অন্যর জমিতে এবং পাশে থাকা কবরস্থানের জমির উপর নির্মাণাধীন বাড়ির ছাদ বাড়িয়ে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক এবং কবরস্থানের মালিক ও আশেপাশের বাড়িওয়ালারা বিষয়টি গাসিক ৫১নং ওয়ার্ড  কাউন্সিলর আমজাদ হোসেনকে অবহিত করেন। ইতিমধ্যে পাশের জমির মালিক গাজীপুর সিটি কর্পোরেশনের একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। অভিযোগ পত্রটি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর জোন-১ প্রেরণ করা হয়েছে।

এই নিয়ে সংবাদ সম্মেলনও করেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, সবকিছুই উপেক্ষা করে জোরপূর্বক বাড়ি নির্মাণ করে যাচ্ছেন টঙ্গীর তিতাসগ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার লোকমান। এই অন্যায় কাজে বাঁধা দেওয়ায় স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তারা জানান। ইতিমধ্য থানা থেকে পুলিশ দিয়ে চাঁদাবাজি মামলার দেওয়ার ভয়-ভীতি দেখিয়েছেন এই লোকমান। জানা যায়, এই লোকমানের রয়েছে বিশাল নেটওয়ার্ক, এই লোকমানের  রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী যার বেশিরভাগ সদস্যরাই টঙ্গীর এরশাদনগরের, ইতিমধ্যেই এরশাদ নগর থেকে লোকজন নিয়ে উক্ত স্থানটিতে শোডাউন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

জানা যায়, একসময় টঙ্গী বিভিন্ন স্থানে বাড়ীতে মাষ্টারি করতেন লোকমান, নুন আনতে পান্তা ফুরায় লোকমান হঠাৎ কয়েক বছরে আঙ্গুল ফুলে কলাগাছ! পেয়ে যান আলাউদ্দিনের চেরাগ। এই আলাউদ্দিনের চেরাগ পাওয়ার  মূল কারণ হলো অবৈধ গ্যাস সংযোগ, টঙ্গীর পশ্চিম থানা সহ টঙ্গীর আশেপাশের বেশিরভাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে রাতারাতি হয়ে যান কোটিপতি।

অল্প কিছু দিনের মধ্যেই টঙ্গীতে কিনে ফেলেন ব্যয়বহুল দুটি ফ্লাট, কিনে ফেলেন নির্মানাধীন তিন কাঠা জমি। তার স্থায়ী নিবাস বরিশালে ক্রয় করেন বিপুল পরিমাণ সম্পত্তি। কোটিপতি হবার সুবাদে পরিচয় হয় টঙ্গীর বিভিন্ন স্থানের নেতা-নেত্রীদের সাথে। পরিচয় হয় কিছু আইন শৃঙ্খলা বাহিনী ও নামধারী সাংবাদিকদের সাথে। খোঁজখবর নিয়ে জানা যায়, খরতৈল এবং সাতাইশ এলাকায় প্রায় বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ এবং বর্ধিত চুলার   দায়িত্ব এই লোকমানের।

তিতাস গ্যাসের কিছু অসাধুব্যক্তির সাথে আতাত করে এই লোকমান প্রতি মাসে মাসিক মাসোয়ারা নিচ্ছেন এসব বাড়ি থেকে। কোন বাড়ির মালিক মাসোয়ারার টাকা দিতে রাজি না হলে তিতাস গ্যাসের কর্তৃপক্ষের লোকজন এনে তাদের লাইন বিচ্ছিন্ন এবং জরিমানা করান তিনি। অন্যর জমিতে এবং পাশে থাকা কবরস্থানে উপর নির্মাণাধীন বাড়ির ছাদ বাড়িয়ে দিয়ে বাড়ি নির্মাণ করার কাজে বাঁধা প্রদান করায় স্থানীয় এক বাড়িয়ালার ছেলের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছে লোকমান।

এমনকি তার পালিত সাংবাদিক দিয়ে অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় লোকজন লোকমানের এসব অসাধু কার্যকলাপ ও জোর পূর্বক অন্যের জায়গার উপর বাড়ি নির্মাণের পরিত্রাণ চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে গাসিক ৫১ নং ওয়ার্ড  কাউন্সিলর আমজাদ হোসেন জানান, এ বিষয়ে আমার কাছে উভয় পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমি তাদের বলেছি তাদের জায়গা মাপা হোক, তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |