মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ মৃতদেহ উদ্ধার

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ মৃতদেহ উদ্ধার

খাগড়াছড়িত সংবাদদাতা : খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে এ মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলোপন চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। এরা উভয়ই আঞ্চলিক কোন সংগঠনের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে জুম চাষ করতে পাহাড়ে যাওয়ার সময় স্থানীয়রা মৃতদেহ ২টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ ২টি উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, আলুটিলা জার্মপ্লাজম এলাকায় প্রধান সড়ক থেকে ১০০ গজ ভিতর থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়। মৃতদেহ ২টির সুরতহাল নেওয়া হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা আঞ্চলিক কোন সংগঠনের লোক হবে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |