মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

পবিত্র আশুরাকে কেন্দ্র করে বাড়ছে ব্রয়লার মুরগির বাজার, কমেছে সবজির দাম

পবিত্র আশুরাকে কেন্দ্র করে বাড়ছে ব্রয়লার মুরগির বাজার, কমেছে সবজির দাম

পবিত্র আশুরাকে কেন্দ্র করে বাড়ছে ব্রয়লার মুরগির বাজার,কমেছে সবজির দাম

আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম : পবিত্র আশুরাকে কেন্দ্র করে বাড়ছে ব্রয়লার মুরগির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম বেড়েছে ১০-১৫ টাকা। অন্যদিকে কমেছে সবজি বাজারও। তবে স্থিতিশীল রয়েছে মাছ–মাংসের বাজার। বিক্রেতারা বলছেন, আশুরাতে মুরগির চাহিদা বেড়ে যায়। চাহিদার তুলনায় বাজারে যোগান কম। তাই দাম বাড়ছে। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় কমছে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজির দাম প্রায় ৫–১০ টাকা পর্যন্ত কমেছে।

চট্টগ্রাম নগরীর চকবাজার,বদ্দারহাট লালখান বাজার ও চাক্তাই সহ কাঁচা বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, ঢেঁড়স ৪০–৫০ টাকা, কচুর লতি ৪০–৫০ টাকা, পেঁপে ৪০–৫০ টাকা, আলু ৪০–৪৫ টাকা, বরবটি ৭০–৮০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকা, চিচিঙ্গা ৫০–৬০ টাকা, দেশী টমেটো বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা।

বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০–২২০ টাকায়। এছাড়া শিম ১৫০ থেকে ১৬০ টাকা, কাকরল ৬০–৭০ টাকা, চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৩০–৪০ টাকায় এবং মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং পাঁকা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

চকবাজার বাজারের সবজি বিক্রেতা মো.হাশেম দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, বাজারে বর্তমানে সবজির সরবরাহ বাড়ার কারণে দাম কমছে। দেশের উত্তরাঞ্চল ছাড়াও চট্টগ্রামের উপজেলাগুলো থেকেও সবজির সরবরাহ বেড়েছে।

চট্টগ্রাম নগরীতে মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে,বর্তমানে বাজারে ইলিশ মাছ ৯০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ ২২০ থেকে ২৫০, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০–১৯০ টাকা, তেলাপোয়া মাছ ২০০–২৫০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, কাতলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকায়, চিংড়ি মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪৫০, এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০–৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা শহিদুল ইসলাম দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০, দেশি মুরগি ৫০০–৫৫০ টাকা এবং গরুর মাংস ৮০০–৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম বদ্দরহাট সিটি কর্পোরেশন বাজের মুরগি বিক্রেতা হারুন উদ্দিন দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, বাজারে চাহিদার তুলনায় ব্রয়লার মুরগির সরবরাহ কম। সাধারণত আশুরাতে মুরগির চাহিদা বেড়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |