বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযানে হিরোইন, গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৬ আগস্ট) রাত ৮ টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হামিমুর রহমান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামের বাসিন্দা মৃত শুকুর আলী মোল্লার ছেলে আঃ মান্নানকে (৪২) ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। একই উপজেলার ভাড়ারিয়া গ্রামের বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আক্কাস বেপারীকে (৪৩) ১০০ গ্রাম গাজাসহ ও ভাংগাবাড়িয়া এলাকার বাসিন্দা মৃত পান্নু মিয়ার ছেলে শুকুর আলীকে (৫০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল।
মোবাইল কোর্টের মাধ্যমে আঃ মান্নানকে ১ বছর, শুকুর আলীকে ৬ মাস ও মোঃ আক্কাছ বেপারীকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী মান্নানকে ৫০০ টাকা ও শুকুর আলীকে ৫০০ টাকা এবং আক্কাস বেপারীকে ৩০০ টাকা করে সর্বমোট ১৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।