মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কর্ণফুলী উপজেলা বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কর্ণফুলী উপজেলা বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কর্ণফুলী উপজেলা বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ওসমান হোসাইন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল থেকে সারাদিন ব্যাপি জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, দুঃস্থ রোগীর মাঝে চেক বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফারুক চৌধুরী, আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ, কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম প্রমূখ। জাতীয় শোক দিবসে উপজেলা আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতেই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র খতমে কোরান পাঠ ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওতাধীন ইউপি থেকে বিভিন্ন রোগীদের মাঝে উপজেলা সমাজ সেবা কর্তৃক, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্টোকে প্যারালাইজড এবং থ্যালেসেমিয়া রোগীদের মাঝে চিকিৎসার জন্য জনপতি ৫০ পঞ্চাশ হাজার করে মোট ১৫লাখ ৫০পঞ্চাশ হাজার টাকার সহয়তার চেক প্রদান করা হয়।

তাদের মধ্যে উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে শিকলবাহা-১০ চরলক্ষ্যা-৭ চরপাথরঘাটা-৫ বড়উঠান-৭ জুলধা-২জন, মোট ৩১ জন। উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের সমুচিত জবাব দিতে জাতীয় নির্বাচনে নৌকা’কে আবার বিজয়ী করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাওশাদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সবুর আলী, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, যুব কর্মকর্তা এনামুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম সহ বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |