মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কক্সবাজার হোটেল সানমুন থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

কক্সবাজার হোটেল সানমুন থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

কক্সবাজার হোটেল সানমুন থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

মনসুর আলম মুন্না, কক্সবাজার সদর : কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সানমুন থেকে আওয়ামীলীগ নেতা সাইফুদ্দীন এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ২১ আগস্ট সকাল ৯ টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এসে হোটেলের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।

সাইফুদ্দীন রোববার ২০ আগস্ট বিকেলে সানমুন হোটেলে রুম নিয়েছিলেন বলে জানা গেছে। সাইফুদ্দীন কিভাবে হোটেলে মারা গেছে তার সঠিক তথ্য বিস্তারিত জানা যায়নি।

কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের পুত্র সাইফুদ্দীন (৪৫) একই এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

সদালাপি, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, অমায়িক সাইফুদ্দীন এর মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |