মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে চুরি হওয়া ২৭ মোবাইল উদ্ধার, গ্রেফতার ১

মিরসরাইয়ে চুরি হওয়া ২৭ মোবাইল উদ্ধার, গ্রেফতার ১

মিরসরাইয়ে চুরি হওয়া ২৭ মোবাইল উদ্ধার, গ্রেফতার ১

মেহরাজ হোসেন, মিরসরাই : মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান থেকে চুরি হওয়া ২৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের সদস্য এমরান হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এমরান হোসেন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার শাহ আলমের ছেলে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ২৫ আগস্ট দিনগত রাতে স্কুল মার্কেটের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাই ভাই টেলিকম থেকে ৩৫টি মোবাইল ও দুবাই ইলেকট্রিক থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়।

এছাড়া অন্যান্য দোকানের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে সব তছনছ করে ফেলে। ভাই ভাই টেলিকমের মালিক বলাই চন্দ্র নাথ বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে এমরান নামে এক যুবককে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার এমরানের দেওয়া তথ্য অনুযায়ী স্কুল মার্কেট সংলগ্ন মাজারের পাশে রাখা ২৭টি মোবাইল, চুরি করার সরঞ্জাম ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে আর কয়জন জড়িত রয়েছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |