মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

লালমনিরহাটের সুখী আশুলিয়ার জন্ম দিল ফুটফুটে এক শিশুর

লালমনিরহাটের সুখী আশুলিয়ার জন্ম দিল ফুটফুটে এক শিশুর

সুখী

নুর আলম সিদ্দিকী মানু:  শিল্পান্চল আশুলিয়ায় লালমনিরহাটের সুখী ফুটপাতে জন্ম দিল ফুটফুটে এক ছেলে শিশুর। ফুটপাতে শিশু সন্তান জন্ম দেওয়া সুখী ২৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন। তবে শিশুটির পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার (২২ অক্টোবর)  সকালে শিল্পান্চল আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় সালাম ফিলিং স্টেশনের পাশে ফুটপাতে জন্ম গ্রহণ করে শিশুটি। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মা ও সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  জানা যায়, সুখী নামের ওই নারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেওয়ানী নিজ গট্টী গ্রামের দারোগা আলীর মেয়ে হলেও তিনি মানসিক ভারসাম্যহীনভাবে আশুলিয়ার টঙ্গাবাড়িসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে থাকেন।
পুলিশ ও স্হানীয়রা প্রতিদিনের কাগজ’কে জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ওই এলাকায় কিছুদিন পর পর বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে দেখা যেতো এবং বিভিন্ন জায়গায় থাকতো। গতকাল মধ্য রাত থেকে প্রসব ব্যথায় অস্বাভাবিক হয়ে উঠার পর স্থানীয় লোকজনের সাহায্যে শিশুটি জন্ম নেয়।পরে সকাল বেলা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়৷
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, প্রসূতি ওই নারীকে সকালের দিকে কিছুটা অসুস্থ চিলো তবে এখন মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন।  উপজেলা সমাজসেবা অফিসারকে অবহিত করা হয়েছে পরবর্তীতে ওই নারী ও শিশুটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
                                                                           প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |