রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী ট্রেনটির পিছনের কয়েকটা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা।