ওসমান হোসাইন,কর্ণফুলী চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে শিল্পপতি মোহাম্মদ আজিজুর রহমান কে সভাপতি ও তরুণ শিল্পপতি মোহাম্মদ ইয়াছিন কে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ৩০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে থেকে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করা হয় যাহা যাচাইবাছাই করে,৩১ অক্টোবর দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান স্বাক্ষরে এ কমিটি পুর্নগঠন করে অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন সমতা শিপিং ট্রেডিং এজেন্সি লি: কর্ণধার শিল্পপতি ও চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান,সহ-সভাপতি শহীদুল আলম চৌধুরী, মো: মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক সনেট গার্মেন্টস উদ্যোক্তা ও ফয়জুলবারী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তরুণ শিল্পপতি মোহাম্মদ এয়াছিন।
সদস্য মোঃ দিদারুল আলম খান,বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, ছগীর মাহমুদ, হাছিনা আকতার, মোছাম্মৎ খুরশিদা বেগম, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এ কমিটির কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী গণসচেতনতা, বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা, মতবিনিময়, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার বিশেষ বক্তব্য প্রদানের কার্যক্রম গ্রহণ করা। উল্লেখ্য বিগত কমিটির মধ্যে মোহাম্মদ ইয়াছিন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এবার সহ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।