রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শ্রীপুরে রেলব্রীজে আগুন স্লিপার পুড়ে ছাই  

শ্রীপুরে রেলব্রীজে আগুন স্লিপার পুড়ে ছাই  

জাকির মড়ল ,শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে ঢাকা টু জামালপুর রেললাইনের গোলাঘাট বাজার এলাকায় রেল ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ব্রিজের কাঁঠের তৈরি ০৪টি স্লিপার পুড়ে গেছে।ঝুঁকি সারতে পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। সরজমিনে গিয়ে জানাযায়,গাজীপুরের শ্রীপুরে ঢাকা টু জামালপুর রেল লাইনের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার মাটিকাটা নদীতে নির্মিত রেল ব্রিজে গতকাল  ভোরে কোন এক সময় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রেলওয়ে সংশ্লিষ্টরা রাতের পাহাড়ার সময় আগুনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ও রেলওয়ে সংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে।সোমবার ভোররাতে উপজেলার গোলাঘাট এলাকার রেল ব্রিজে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কাওরাইদ রেলওয়ের ষ্টেশন এলাকায় দায়িত্বে থাকা মিস্ত্রী মো. সোহেল মিয়া বলেন, আমাদের রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহাড়া দিচ্ছে। ভোররাতে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেল ব্রিজের ০৪টি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেল সেতুতে র্দূবৃত্তরা ভোররাতে আগুন দিয়েছিলো পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম জানান, ভোরে দুর্বৃত্তরা রেল সেতুতে আগুন দিয়ে ছিলো। স্থানীয়রা আগুন নেভায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |