মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
মোঃ হাসানুজ্জামানঃ দেশের মুল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন জনপদ সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এই দ্বীপের রয়েছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য, দ্বীপের শিক্ষার হার শতকরা ৫১.৫%।
দ্বীপটিতে ২০১৬ সালের পূর্বে সরকারী বা বেসরকারী ভাবে কারিগরি শিক্ষার কোনো ব্যবস্থা ছিলোনা।২০১৬ সালে ডিসেম্বর মাসে সন্দ্বীপের সাবেক এম.পি (এম.ওবাইদুল হক) এর পুত্র সারওয়ার আহসান জামিল সর্বপ্রথম বেসরকারি ভাবে আহসান জামিল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করেন। যার অফিসিয়াল যাত্রা শুরু হয় ফ্রেরুয়ারি ২০১৭ সালে ৪ টি ভিন্ন ক্যাটাগরির ভোকেশনাল ডির্পাটমেন্ট নিয়ে।
শুরু টা স্বল্প পরিসরে হলেও গত ২২ শে এপ্রিল ২০২৪ ইং তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট করার অনুমতি দেন। যার অফিসিয়াল নাম আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট, সন্দ্বীপ।
এখন থেকে উক্ত পলিটেকনিক ইনস্টিটিউটে সন্দ্বীপের শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন, যেটা সন্দ্বীপের কারিগরি শিক্ষার জন্য সুসংবাদ।