মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার ত্রাণ বিতরণ, নেতাকর্মীদের ক্ষোভ

আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার ত্রাণ বিতরণ, নেতাকর্মীদের ক্ষোভ

আবুল হাসনাত মিনহাজ :  ফটিকছড়ি উপজেলার হারুয়াছড়ি ইউনিয়নে বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর উপস্থিতিতে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ। আওয়ামী লীগের শাসনামলে ইকবাল হোসেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগের এজেন্ডা।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভোল পাল্টে এখন বনে গেছেন বিএনপি-জামায়াত। বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে জানান দিয়েছেন আওয়ামী লীগের পতন হলেও নিজের ক্ষমতা এখনো আছে। বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচিতে তার উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের সাথে মিশে বিএনপিসহ বিরোধী দল দমনে ভূমিকা রেখেছেন ইকবাল হোসেন চেয়ারম্যান। আওয়ামী লীগ মহাজোটের এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উপজেলা চেয়ারম্যান এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়বের সঙ্গে ছিল নিত্য উঠাবসা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিজেকে বিএনপি জামাত দাবি করেন তিনি। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তিনি অংশ নিয়ে হারুয়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন। এখন তাকে বিএনপির কর্মসূচিতে দেখে দীর্ঘ ১৫ বছর যে সব নেতাকর্মী আওয়ামী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের দোসরদের কোনভাবেই দলে জায়গা দেওয়া যাবে না। কিন্তু জেলা বিএনপির শীর্ষ নেতার উপস্থিতিতে একজন আওয়ামী দোসর কিভাবে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে তা বুঝতেছি না। এ বিষয়ে দলীয়ভাবে যদি কোন কঠোর ব্যবস্থা না নেয় তাহলে দলে হাইব্রিড নেতা ভিড়ে যাবে এবং ত্যাগীরা হারিয়ে যাবে বলে মন্তব্য করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর চৌধুরী, উত্তরজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন, এম.এ হালিম, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার সহ ফটিকছড়ি উপজেলা ও বাগান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |