হারুনার রশীদ বুলবুল, কেশবপুর (যশাের): যশাের প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কেশবপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন যশোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা আহসান কবির বাবু এবং জেলা সাংবাদিক ইউনিয়ন যশােরের সভাপতি আকরামুজ্জামান আকরাম সহ সাংবাদিক নেতাদের ফুলের শুভেচ্ছা জানান, কেশবপুর নিউজ ক্লাব ও কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিক গন । যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ কেশবপুরের বিভিন্ন বিষয়ের উপর তথ্যপাত্র সংগ্রহ করেন ।
শনিবার ( ৩০ নভম্বর) বিকাল তিন টায় সাংবাদিক নেতা আহসান কবির বাবু, আকরামুজ্জামান, এম এ আর মশিউর ও কামাল আহেম্মদ, কেশবপুর প্রেসক্লাব এবং কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজদ খান ডবলু, নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিটুসহ সাংবাদিকরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় তারা স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং চা পান শেষে যশােরের উদ্দেশ্যে রওয়ানা হন।