সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নীলফামারীতে এডিসির গাড়ির সাথে দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

নীলফামারীতে এডিসির গাড়ির সাথে দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পঞ্চগড় জেলা প্রশাসকের এডিসির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি উত্তর বড়ভিটা দলবাড়ি এলাকার মৃত জমসের আলীর ছেলে নাজমুল ইসলাম (৩৫)। ওই ব্যক্তি বাজেডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বরত ছিলেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বড়ভিটা বাজার রাজুর পানের আড়ত নামক স্থানে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি  বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নেওয়ার উদ্দেশে আসছিলেন। রাজুর পানের আড়ত নামক স্থানে রাস্তা পারাপারের সময় এডিসি (শিক্ষা) পঞ্চগড়ের জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, পরে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তি অসাবধানতাবশত রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় এডিসির (শিক্ষা) জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করতে আগ্রহী না। সেখানে দুই পক্ষে মিমাংসার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |